গ্রামীণফোনের সকল সম্মানিত গ্রাহককে জানানো যাচ্ছে যে, আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৬ থেকে ফ্লেক্সিপ্ল্যানের ইন্টারনেট ও সংশ্লিষ্ট প্যাকগুলোতে কিছু পরিবর্তন আনা হচ্ছে ।
এই পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কারিগরি কাজ চলাকালে ২৯ সেপ্টেম্বর রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত ফ্লেক্সিপ্ল্যান চালু করতে সাময়িক সমস্যা হতে পারে । তবে, যাদের ইতোমধ্যে ফ্লেক্সিপ্ল্যান প্যাক কেনা আছে, তাদের প্যাক ব্যবহারে কোনো সমস্যা হবে না ।
সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত । গ্রামীণফোনের সাথে থাকার জন্য ধন্যবাদ ।















