SSC রেজাল্ট ২০২৬:
সারসংক্ষেপ:
ফলাফল জানার নিয়ম:
SSC <স্পেস> বোর্ডের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বছর লিখে 16140 অথবা 16222 নম্বরে SMS করুন।
উদাহরণ:
SSC DHA 123456 2026 লিখে 16140 অথবা 16222 নম্বরে পাঠান।
চার্জ:
· 16140: প্রতি SMS ৳১.৩৯ (সকল চার্জসহ)
· 16222: প্রতি SMS ৳২.৭৮ (সকল চার্জসহ)
বোর্ডভিত্তিক SMS ফরম্যাট:
বোর্ডের ধরন | SMS ফরম্যাট | পাঠানোর নম্বর |
সাধারণ শিক্ষা বোর্ড | SSC<স্পেস>বোর্ডের প্রথম ৩ অক্ষর<স্পেস>রোল<স্পেস>বছর | 16140/16222 |
মাদ্রাসা (দাখিল) | SSC<স্পেস>MAD<স্পেস>রোল<স্পেস>বছর | 16140/16222 |
কারিগরি | SSC<স্পেস>TEC<স্পেস>রোল<স্পেস>বছর | 16140/16222 |
দ্রষ্টব্য: বড় হাতের বা ছোট হাতের অক্ষরে লিখলেও (Case Sensitive নয়)SMS গ্রহণযোগ্য।
বোর্ড কোডসমূহ
বোর্ড | কোড | বোর্ড | কোড | বোর্ড | কোড |
ঢাকা | DHA | বরিশাল | BAR | চট্টগ্রাম | CHA |
কুমিল্লা | COM | যশোর | JES | রাজশাহী | RAJ |
সিলেট | SYL | দিনাজপুর | DIN | ময়মনসিংহ | MYM |
মাদ্রাসা | MAD | কারিগরি | TEC |
সাধারণ প্রশ্নোত্তর (FAQ):
Q. প্রশ্ন: ফলাফল কবে পাওয়া যাবে?
উত্তর: শিক্ষা বোর্ড আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করার সঙ্গে সঙ্গেই SMS-এর মাধ্যমে পাওয়া যাবে। এর আগে নয়।
Q. প্রশ্ন: আগে থেকে রেজিস্ট্রেশন করতে হবে কি?
উত্তর: না। এ বছর কোনো প্রি-রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই।
Q. প্রশ্ন: কতবার ফলাফল দেখা যাবে?
উত্তর: ইচ্ছামতো যতবার খুশি SMS করে ফলাফল জানতে পারবেন।
Q. প্রশ্ন: ভুল রোল নম্বর পাঠালে কি চার্জ কাটা হবে?
উত্তর: হ্যাঁ। সঠিক বা ভুল—প্রতিটি SMS-এর জন্য নির্ধারিত চার্জ প্রযোজ্য।
Q. প্রশ্ন: SMS-এ পাওয়া ফলাফল কি নির্ভরযোগ্য?
উত্তর: হ্যাঁ। ফলাফল সরাসরি বাংলাদেশ শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী প্রদান করা হয়।
Q. প্রশ্ন: আগের শর্ট কোড 16222 কি এখনও চালু আছে?
উত্তর: হ্যাঁ। একই ফরম্যাটে 16222 নম্বরেও SMS পাঠানো যাবে। তবে 16140-এ প্রতি SMS ৳১.৩৯ (সকল চার্জসহ) আর 16222-এ প্রতি SMS ৳২.৭৮ (সকল চার্জসহ) প্রযোজ্য।
Q. প্রশ্ন: গ্রাহক ভুল কীওয়ার্ড লিখলে কী করতে হবে?
উত্তর: গ্রাহককে আবার নিচের ফরম্যাটে SMS পাঠাতে হবে:
SSC<স্পেস>বোর্ডের প্রথম ৩ অক্ষর<স্পেস>রোল নম্বর<স্পেস>2026
এবং 16140 অথবা 16222 নম্বরে পাঠাতে বলুন।
গুরুত্বপূর্ণ: শিক্ষা বোর্ড প্রয়োজনে ফলাফল প্রকাশের তারিখ বা সময় পরিবর্তন বা স্থগিত করতে পারে।

















